যশোরে প্রশিক্ষণ বিমানে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ০১:০২ পিএম
ছবি: সংগৃহীত
যশোরে যান্ত্রিক ত্রুটির কারণে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান রানওয়েতে জরুরি অবতরণ করেছে।
তবে বড় ধরনের কোনো দুর্ঘটনা ছাড়াই বৈমানিক নিরাপদ আছেন এবং বিমানের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
সোমবার (৯ মার্চ) দুপুর ১২টা ৪৬ মিনিটে আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
আইএসপিআর জানায়, যশোরে যান্ত্রিক ত্রুটির কারণে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান রানওয়েতে জরুরি অবতরণ করেছে।
বৈমানিক নিরাপদে আছেন এবং বিমানের কোনো ক্ষতি হয়নি।
আরও পড়ুন