EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

নারীদের অবদানকে সম্মান জানিয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিনের বিশেষ আয়োজন

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ১১:১০ পিএম

নারীদের অবদানকে সম্মান জানিয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিনের বিশেষ আয়োজন
অ অ

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে নারীদের অবদান, শক্তি ও অনুপ্রেরণাকে সম্মান জানাতে বিশেষ আয়োজনের মাধ্যমে দিনটি উদযাপন করেছে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন।

রবিবার (৮ মার্চ) রাজধানী ঢাকায় সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত এই আয়োজনে প্রতিষ্ঠানের নারী কর্মীদের পাশাপাশি সকল পুরুষ সহকর্মীরাও অংশ নেন এবং নারীদের প্রতি সম্মান ও সংহতি প্রকাশ করতে “নারী দিবসের শুভেচ্ছা” ব্যাচ পরিধান করেন।

অনুষ্ঠানে নারী কর্মীদের অংশগ্রহণে ছিল আলোচনা, শুভেচ্ছা বিনিময় এবং তাদের জন্য ছোট্ট উপহার প্রদান। কর্মক্ষেত্রে নারীদের অবদান ও সক্ষমতার স্বীকৃতি জানাতে এই আয়োজন বিশেষ তাৎপর্য বহন করে।

সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের ভাইস চেয়ারম্যান ইয়াশা সোবহান প্রতিষ্ঠানের সকল নারীদের জন্য শুভকামনার বার্তা পাঠান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের সিনিয়র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর; মোস্তাফিজুর রহমান, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর; কে এম জাহিদ উদ্দিন, চিফ ফিনান্সিয়াল অফিসার (সিএফও); মোহাম্মদ কামরুল হাসান, চিফ সেলস অফিসার; মোহাম্মদ মাসুদুর রহমান, চিফ হিউম্যান রিসোর্স অফিসার (সিএইচআরও); ইমরান বিন ফেরদৌস, হেড অব মার্কেটিং (বিপিএমএল) মোহাম্মদ আলাউদ্দিন সহ প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত থেকে নারী সহকর্মীদের প্রতি শুভেচ্ছা জানান এবং তাদের নিরলস অবদান ও নিষ্ঠার প্রশংসা করেন।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন “অদেখা নায়িকা” শিরোনামে একটি বিশেষ ক্যাম্পেইনের আয়োজন করেছে। এই উদ্যোগের মাধ্যমে নারীদের জীবনের অদেখা সংগ্রাম ও নানা চ্যালেঞ্জ অতিক্রম করে স্বপ্নপূরণের যাত্রার গল্প তুলে ধরা হচ্ছে। অনলাইন প্ল্যাটফর্মের পাশাপাশি বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সেও এই ক্যাম্পেইনের কার্যক্রম পরিচালিত হয়েছে।

এছাড়াও পুরো মার্চ মাসজুড়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন ঢাকার বিভিন্ন স্থানে গিয়ে দৃষ্টি প্রতিবন্ধী নারী, নারী পুলিশ সদস্য, পরিচ্ছন্নতা কর্মী, নিরাপত্তাকর্মীসহ বিভিন্ন পেশার নারীদের জীবনের অদেখা গল্প শুনছে এবং তাদের প্রতি সম্মান জানাতে উপহারসহ সুরক্ষার বার্ষিক প্যাক প্রদান করছে।

নারীদের ক্ষমতায়ন, সম্মান এবং নিরাপদ ও আত্মবিশ্বাসী জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন এই ধরনের উদ্যোগ অব্যাহত রাখবে বলে জানানো হয়।

আরও পড়ুন