EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

সাত দিনে নৌ পুলিশের অভিযানে বিপুল অবৈধ জাল-মাছ জব্দ, আটক ২৮১

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ০৫ মার্চ ২০২৬, ০২:৫২ পিএম

সাত দিনে নৌ পুলিশের অভিযানে বিপুল অবৈধ জাল-মাছ জব্দ, আটক ২৮১

ছবি: সংগৃহীত

অ অ

দেশের মৎস্যসম্পদ রক্ষা ও নৌপথে নিরাপত্তা নিশ্চিত করতে নৌ পুলিশের দেশব্যাপী পরিচালিত অভিযানে গত সাত দিনে বিপুল পরিমাণ অবৈধ জাল, মাছ, মাছের পোনা ও জেলিযুক্ত চিংড়ি জব্দ করা হয়েছে। এ সময় বিভিন্ন অভিযোগে ২৮১ জনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) নৌ পুলিশের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত সাত দিনে পরিচালিত অভিযানে মোট ৩ কোটি ৯৭ লাখ ২৩ হাজার ৫২৩ মিটার নিষিদ্ধ জাল, ৪ হাজার ৫০১ কেজি মাছ, ৫৬ হাজার মাছের পোনা এবং ৩৫০ কেজি জেলিযুক্ত চিংড়ি জব্দ করা হয়েছে। পাশাপাশি নদী থেকে ৩৭৩টি ঝোপঝাড় ধ্বংস করা হয়।

অভিযানে বৈধ কাগজপত্র না থাকায় ৯৫টি বাল্কহেডের বিরুদ্ধে নৌ আদালতে প্রসিকিউশন দায়ের করা হয়েছে এবং চারটি ড্রেজার জব্দ করা হয়েছে।

এ সময় বিভিন্ন অভিযোগে মোট ৭১টি মামলা দায়ের করা হয়। এর মধ্যে ৪৭টি মৎস্য আইনে, ৯টি বেপরোয়া গতি আইনে, ৮টি অপমৃত্যু, ২টি বালুমহাল, ২টি নদী দূষণ, ১টি চুরি, ১টি মাদক এবং ১টি হত্যা মামলা রয়েছে। অভিযানে পাঁচটি মরদেহও উদ্ধার করা হয়েছে।

নৌ পুলিশ জানায়, জব্দ করা অবৈধ জাল ও জেলিযুক্ত চিংড়ি ধ্বংস করা হয়েছে। মাছের পোনা নদীতে অবমুক্ত করা হয়েছে এবং উদ্ধার করা অন্যান্য মাছ এতিমখানায় বিতরণ করা হয়েছে।

আরও পড়ুন