EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হলেন শাহাদাৎ হোসেন স্বাধীন

তিনি গ্রেড-৪ বেতন স্কেলের সর্বোচ্চ ধাপের বেতন প্রাপ্য হবেন

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০২ মার্চ ২০২৬, ০৮:০৬ পিএম

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হলেন শাহাদাৎ হোসেন স্বাধীন
অ অ

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব পদে শাহাদাৎ হোসেন স্বাধীনকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (২ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, শাহাদাৎ হোসেন স্বাধীনকে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি গ্রেড-৪ বেতন স্কেলের সর্বোচ্চ ধাপের বেতন প্রাপ্য হবেন।

নিয়োগের মেয়াদ প্রধানমন্ত্রীর যোগদানের তারিখ থেকে তার মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) বহাল থাকবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।

আরও পড়ুন