EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

চার আসনের ভোটের ফল চ্যালেঞ্জ, ব্যালট ও রেজাল্টশিট হেফাজতে নেওয়ার নির্দেশ

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০২ মার্চ ২০২৬, ১২:৫৩ পিএম

চার আসনের ভোটের ফল চ্যালেঞ্জ, ব্যালট ও রেজাল্টশিট হেফাজতে নেওয়ার নির্দেশ
অ অ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১, কুড়িগ্রাম-২, রংপুর-৬ ও রংপুর-৪ আসনের ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন বিএনপির প্রার্থীরা। কারচুপির অভিযোগের প্রেক্ষিতে সংশ্লিষ্ট চার আসনের ব্যালট পেপার ও ফলাফলের রেজাল্টশিট হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছেন নির্বাচনি ট্রাইব্যুনাল।

সোমবার (০২ মার্চ) দুপুরে বিচারপতি জাকির হোসেনের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

এর আগে, এসব আসনে অনিয়মের অভিযোগ তুলে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মো. শরীফ উদ্দিন হাইকোর্টে মামলা করেন। একই ধরনের অভিযোগে বিএনপির আবেদনের পর গতকাল রাজশাহী-৪ ও পাবনা-৪ আসনের ব্যালট পেপার ও রেজাল্টশিট সংরক্ষণের নির্দেশ দেয় ট্রাইব্যুনাল।

এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য আগামী ১১ মে দিন ধার্য করা হয়েছে।

অন্যদিকে, ঢাকা-৬, ঢাকা-৭ ও গাইবান্ধা-৪ আসনে কারচুপির অভিযোগ এনে হাইকোর্টে আবেদন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

আরও পড়ুন