EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

লক্ষ্মীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয় দোকান পুড়ে ছাই, ক্ষতি অন্তত ১৫ লাখ টাকা

ডেইলি সান রিপোর্ট, লক্ষ্মীপুর

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২০ পিএম

লক্ষ্মীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয় দোকান পুড়ে ছাই, ক্ষতি অন্তত ১৫ লাখ টাকা

ছবি: সংগৃহীত

অ অ

লক্ষ্মীপুর সদর উপজেলার দিঘলী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে হোটেল, চায়ের দোকান ও মুরগির দোকানসহ অন্তত ছয়টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে ১০ থেকে ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোররাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। দিঘলী বাজার জামে মসজিদের মাইকে আগুন লাগার ঘোষণা দেওয়া হলে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন।

পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই ছোট-বড় মিলিয়ে মোট ছয়টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ইউসুফ ও হোসেন মেম্বার জানান, ফজরের নামাজের পর ফোনে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে এসে তারা দেখেন, তাদের চারটিসহ মোট ছয়টি দোকান আগুনে ভস্মীভূত হয়েছে।

এ বিষয়ে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরশেদ আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় বিএনপি নেতা গোলাম সরওয়ার ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসন ও আর্থিক সহায়তার জন্য প্রশাসনের পাশাপাশি পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির হস্তক্ষেপ কামনা করেছেন।

প্রশাসন ও ব্যবসায়ীরা জানান, ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণে কাজ চলছে

আরও পড়ুন