বিগ টিকিট আবুধাবি: বাংলাদেশ ও ভারতের চার বিজয়ীর প্রত্যেকে পেলেন ৫০ হাজার দিরহাম
ডেইলি সান রিপোর্ট
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১১ এএম
ছবি: সংগৃহীত
বিগ টিকিট আবুধাবির ফেব্রুয়ারির তৃতীয় সাপ্তাহিক ই-ড্রতে বাংলাদেশ ও ভারতের চারজন বিজয়ী প্রত্যেকে ৫০ হাজার দিরহাম করে জিতেছেন। আয়োজকরা জানান, চলতি মাসের ধারাবাহিক ড্রয়ের অংশ হিসেবে এই পুরস্কার বিতরণ করা হয়।
বিজয়ীদের মধ্যে রয়েছেন ৫৫ বছর বয়সী বাংলাদেশি প্রবাসী মোহাম্মদ রানা সুরুজজামান, যিনি ১৯৮৭ সাল থেকে আজমানে বসবাস করছেন। তিনি একটি ইউনিফর্মের দোকানের মালিক এবং কয়েক বছর ধরে নিয়মিত বিগ টিকিটে অংশ নিচ্ছেন। বিজয়ী হওয়ার খবর পেয়ে তিনি বলেন, প্রথমে বিষয়টি বিশ্বাস করতে কিছুটা সময় লেগেছে। “আমি কৃতজ্ঞ ও আনন্দিত। আমার পরিবারও খুব খুশি,” বলেন তিনি।
ভারতের গোপাকুমার দিবাকরণ পিল্লাই অনলাইনে টিকিট কিনে পুরস্কার জিতেছেন। অপর বিজয়ী শারজাহ-নিবাসী হায়দরাবাদের সন্ধ্যা প্রদীপ প্রায় ২০ জনের একটি দলের সঙ্গে যৌথভাবে টিকিট কিনেছিলেন। বিজয়ের মুহূর্তকে তিনি “অবিশ্বাস্য ও স্মরণীয়” অভিজ্ঞতা হিসেবে বর্ণনা করেন।
সবচেয়ে কম বয়সী বিজয়ী ২৯ বছর বয়সী বাংলাদেশি এমডি জামিল হোসেন, যিনি আল আইনে বসবাস করেন। ঘুমিয়ে থাকার কারণে প্রথমে ফোন ধরতে না পারলেও পরে নম্বর চিনে ফলাফল যাচাই করে নিশ্চিত হন। তিনি ১৪ বন্ধুর সঙ্গে যৌথভাবে অংশ নিয়েছিলেন এবং ভবিষ্যতেও ড্রতে অংশ নেওয়ার পরিকল্পনার কথা জানান।
ফেব্রুয়ারি শেষের পথে হলেও অংশগ্রহণকারীদের জন্য এখনো ১ কোটি ৫০ লাখ দিরহামের গ্র্যান্ড প্রাইজ ড্রয়ে অংশ নেওয়ার সুযোগ রয়েছে। আগামী ৩ মার্চ সরাসরি সম্প্রচারের মাধ্যমে এই ড্র অনুষ্ঠিত হবে। পাশাপাশি পাঁচজনকে ১ লাখ দিরহাম করে সান্ত্বনা পুরস্কার দেওয়া হবে। চলতি মাসে আরও একটি সাপ্তাহিক ই-ড্র বাকি রয়েছে, যেখানে চারজন বিজয়ী প্রত্যেকে ৫০ হাজার দিরহাম পাবেন।
এ ছাড়া ড্রিম কার সিরিজের আওতায় আগামী ৩ মার্চের ড্রতে একটি রেঞ্জ রোভার ভেলার জয়ের সুযোগ রয়েছে। পরবর্তী এপ্রিল ড্রতে থাকছে একটি মাসেরাটি গ্রেকালে। মাসজুড়ে ‘বাই টু, গেট টু ফ্রি’ অফারও চালু রয়েছে, যা স্টোর ও অনলাইন—উভয় মাধ্যমেই প্রযোজ্য।