ফের বাড়ল আয়কর রিটার্ন জমার সময়
২০২৫-২৬ অর্থবছরের ব্যক্তি করদাতাদের আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় আগামী ৩১ মার্চ পর্যন্ত বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)
ডেইলি সান রিপোর্ট
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১৯ পিএম
আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় আরও এক মাস বাড়ানো হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের ব্যক্তি করদাতাদের আয়কর রিটার্ন দাখিলের সময় আগামী ৩১ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে।
বৃহষ্পতিবার (২৬ ফেব্রুয়ারি) এই বিশেষ আদেশ জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
এর আগেও তিন দফায় এক মাস করে বাড়ানো হয়েছিল আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়।
সাধারণত আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ দিন থাকে ৩০ নভেম্বর।
আরও পড়ুন