EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

লিবিয়া থেকে দেশে ফিরেছেন ১৭৫ বাংলাদেশি

প্রত্যাবাসিত বাংলাদেশিদের অধিকাংশই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপ যাওয়ার উদ্দেশ্যে মানবপাচারকারীদের প্ররোচনায় লিবিয়ায় অনুপ্রবেশ করেছিলেন।

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২৬ পিএম

লিবিয়া থেকে দেশে ফিরেছেন ১৭৫ বাংলাদেশি

ছবি: সংগৃহীত

অ অ

লিবিয়ার বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টার ও তদসংলগ্ন এলাকায় বসবাসকারী দুস্থ, অসহায় ও শারীরিকভাবে অসুস্থ ১৭৫ বাংলাদেশিকে আইওএম- এর সহায়তায় দেশে প্রত্যাবাসন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৮টায় লিবিয়ার বুরাক এয়ারলাইন্সের একটি ফ্লাইটে  হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা।

প্রত্যাবাসিত বাংলাদেশিদের অধিকাংশই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপ যাওয়ার উদ্দেশ্যে মানবপাচারকারীদের প্ররোচনায় লিবিয়ায় অনুপ্রবেশ করেছিলেন। পথিমধ্যে এবং লিবিয়ায় অবস্থানকালে তাদের অনেকে অপহরণ ও পাশবিক নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন।

বিমানবন্দরে উপস্থিত পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা ফিরে আসা নাগরিকদের অনুরোধ করেন, যেন তারা তাদের এই দুর্বিষহ অভিজ্ঞতার কথা সবার সাথে শেয়ার করেন। এতে করে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়বে এবং অবৈধ পথে বিদেশ গমনের প্রবণতা কমবে।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার পক্ষ থেকে প্রত্যাবাসনকৃত প্রত্যেককে পথখরচা, কিছু খাদ্য সামগ্রী, প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনে অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা হয়।

লিবিয়ায় বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশি নাগরিকদের নিরাপদে প্রত্যাবাসনের ব্যবস্থা করতে পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আর্ন্তজাতিক অভিবাসন সংস্থা এক সাথে কাজ করে যাচ্ছে। 
আরও পড়ুন