EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ ঘোষণা

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪০ পিএম

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ ঘোষণা
অ অ

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ ঘোষণা করা হয়েছে।

আগামী ২৬ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) একাডেমির জনসংযোগ বিভাগ এক বিজ্ঞপ্তিতে এ তালিকা প্রকাশ করে।

পুরস্কারপ্রাপ্তরা হলেন— কবিতায় মোহন রায়হান, কথাসাহিত্যে নাসিমা আনিস, প্রবন্ধ/গদ্যে সৈয়দ আজিজুল হক, শিশুসাহিত্যে হাসান হাফিজ, অনুবাদে আলী আহমদ, গবেষণায় মুস্তাফা মজিদ ও ইসরাইল খান, বিজ্ঞানে ফারসীম মান্নান মোহাম্মদী ও মুক্তিযুদ্ধ বিষয়ক লেখায় মঈদুল হাসান।

আরও পড়ুন