EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১৫ পিএম

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অ অ

আগামী ২৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘একুশে পদক-২০২৬’ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন বেলা ১১টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি মনোনীতদের হাতে পদক তুলে দেবেন।

রবিবার (২২ ফেব্রুয়ারি) তথ্য অধিপ্তরের এক তথ্য বিবরণীতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই সংবাদ জানানো হয়েছে।

দেশের বিশিষ্ট গুণীজনদের জাতীয় পর্যায়ে এই সর্বোচ্চ সম্মাননা প্রদান অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।

উল্লেখ্য, এবার একুশে পদক পাচ্ছেন ৯ বিশিষ্ট ব্যক্তি ও ব্যান্ড ওয়ারফেজ। একুশে পদক বাংলাদেশের একটি জাতীয় এবং দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার। বাংলাদেশের বিশিষ্ট ভাষাসৈনিক, ভাষাবিদ, সাহিত্যিক, শিল্পী, শিক্ষাবিদ, গবেষক, সাংবাদিক, অর্থনীতিবিদ, দারিদ্র্য বিমোচনে অবদানকারী, সামাজিক ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠানকে জাতীয় পর্যায়ে অনন্য অবদানের স্বীকৃতি দিতে ১৯৭৬ সাল থেকে একুশে পদক দেওয়া হচ্ছে।

আরও পড়ুন