EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

পীরগাছায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা

ডেইলি সান রিপোর্ট, রংপুর

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫১ পিএম

পীরগাছায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা

ছবি: সংগৃহীত

অ অ

নানা কর্মসূচির মধ্য দিয়ে রংপুরের পীরগাছায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর পীরগাছা উপজেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর রংপুর জেলার সহকারী সেক্রেটারি মাওলানা মোস্তাক আহমদ।

তিনি তার বক্তব্যে ভাষা আন্দোলনের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বলেন, ‘বাংলা ভাষা আমাদের অস্তিত্বের প্রতীক। সর্বস্তরে বাংলা ভাষার সঠিক প্রচলন নিশ্চিত করা এখন সময়ের দাবি।’

পীরগাছা উপজেলা আমীর বজলুল রশিদ মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে আরও উপস্থিত ছিলেন মাওলানা আব্দুর জব্বার, রমজান আলী, আবু সুফিয়ান, হাফেজ মাওলানা ইদ্রিস আলী প্রমুখ।

আরও পড়ুন