EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

রূপগঞ্জে প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা

ডেইলি সান রিপোর্ট, নারায়ণগঞ্জ

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২১ পিএম

রূপগঞ্জে প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা

ছবি: সংগৃহীত

অ অ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে রূপগঞ্জ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। রাত ১২টা ১ মিনিটে পুষ্পস্তবক অর্পণ করেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু।

এ সময় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামের নেতৃত্বে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা, রূপগঞ্জ থানা পুলিশ, ফায়ার সার্ভিস এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরাও পুষ্পস্তবক অর্পণ করেন।

পরে রূপগঞ্জ প্রেস ক্লাব মাঠে ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু। বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন।

এ ছাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু, কাঞ্চন পৌরসভার সাবেক মেয়র মুজিবুর রহমান ভূঁইয়া, নুরুন্নবী, আবু মোহাম্মদ মাসুম, স্বেচ্ছাসেবক দল নেতা সোলায়মানসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে একটি শোক শোভাযাত্রা বের হয়ে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয় এবং সেখানে পুনরায় পুষ্পস্তবক অর্পণ করা হয়।

বক্তব্যে সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে তাঁদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান এবং দেশ ও জাতির কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

আরও পড়ুন