EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

ভাষা শহীদদের প্রতি প্রধান বিচারপতির শ্রদ্ধা

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫২ এএম

ভাষা শহীদদের প্রতি প্রধান বিচারপতির শ্রদ্ধা

ছবি: সংগৃহীত

অ অ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী এবং সুপ্রীম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিগণ। 

শনিবার (২১ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে জাতীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।  

পুষ্পস্তবক অর্পণের পর প্রধান বিচারপতি এবং সুপ্রীম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিগণ ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় দেশের ভাষা আন্দোলনে শহীদদের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তারা।

আরও পড়ুন