EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

নির্বাচনের ছুটি শেষে পণ্যবাহী ট্রাকের চাপ, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট

কাঁচপুর হাইওয়ে থানার ট্রাফিক ইনচার্জ বিষ্ণুপদ শর্মা বলেন, নির্বাচনের ছুটি শেষে শিল্পকারখানা ও পণ্য পরিবহন স্বাভাবিক হওয়ায় ট্রাক চলাচল হঠাৎ বেড়ে গেছে

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১৫ পিএম

নির্বাচনের ছুটি শেষে পণ্যবাহী ট্রাকের চাপ, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট

ছবি সংগৃহীত

অ অ

নির্বাচনকালীন ছুটি শেষে শিল্পকারখানা ও পণ্য পরিবহন স্বাভাবিক হতেই নারায়ণগঞ্জের মদনপুর সংলগ্ন এশিয়ান হাইওয়েতে অস্বাভাবিক হারে বেড়েছে ট্রাকের চাপ। এর প্রভাবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দীর্ঘ এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে তীব্র যানজটের। 

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল থেকেই মহাসড়কের সাইনবোর্ড থেকে কাঁচপুর এবং কাঁচপুর থেকে লাঙ্গলবন্দ সেতু পর্যন্ত যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে।

কাঁচপুর হাইওয়ে থানার ট্রাফিক ইনচার্জ বিষ্ণুপদ শর্মা বলেন, নির্বাচনের ছুটি শেষে শিল্পকারখানা ও পণ্য পরিবহন স্বাভাবিক হওয়ায় ট্রাক চলাচল হঠাৎ বেড়ে গেছে। এছাড়া মদনপুরের এশিয়ান হাইওয়ের কয়েকটি অংশ অতিমাত্রায় ভাঙা থাকায় ট্রাকগুলো ধীরগতিতে চলতে বাধ্য হচ্ছে। এতে করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট তৈরি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আমাদের একাধিক টিম কাজ করছে।

এদিকে সকালে অফিসগামী যানবাহনের চাপের সঙ্গে ভারী যানবাহনের ধীরগতি যুক্ত হওয়ায় কাঁচপুর ব্রিজ ও আশপাশের এলাকায় যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। যাত্রী ও চালকদের অভিযোগ, কয়েক কিলোমিটার পথ অতিক্রম করতে দ্বিগুণ সময় লেগেছে। অনেক বাস ও পণ্যবাহী গাড়ি বিকল্প সড়ক ব্যবহার করার চেষ্টা করলেও তাতে খুব বেশি স্বস্তি মেলেনি।

ঢাকাগামী এক যাত্রী বলেন, সকালে জরুরি কাজে বের হয়েছিলাম। কাঁচপুর পার হতে গিয়ে প্রায় এক ঘণ্টা আটকে থাকতে হয়েছে। যানজটের কারণে নির্ধারিত সময়ের অনেক পরেও অফিসে পৌঁছাতে পারিনি।

আবিদ নামের এক ট্রাকচালক বলেন, মদনপুরের এশিয়ান হাইওয়ের কয়েকটি জায়গা এতটাই ভাঙা যে দ্রুত চালানো সম্ভব না। ধীরগতিতে চলতে গিয়ে পেছনে গাড়ির লাইন লেগে যাচ্ছে।

আরও পড়ুন