EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী হলেন ইশরাক হোসেন

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩৯ পিএম

মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী হলেন ইশরাক হোসেন

শরাক হোসেন।

অ অ

নতুন সরকারের মন্ত্রিপরিষদের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ঢাকা- ৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। তিনি হয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি)  বিকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নেন তিনি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসনের বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী ইশরাক হোসেন। তিনি ধানের শীষ প্রতীক নিয়ে মোট ৭৮ হাজার ৮৫০ ভোট পেয়েছেন।

ইশরাক হোসেনের নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আবদুল মান্নান পেয়েছেন ৫৫ হাজার ৬৯৭ ভোট। ইশরাক হোসেন ২৩ হাজার ১৫৩ ভোটের ব্যবধানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে হারিয়েছেন।

নতুন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে স্থান পেয়েছেন, এম রাশিদুজ্জামান মিল্লাত, অনিন্দ্য ইসলাম অমিত, শরীফুল আলম, ফরহাদ হোসেন আজাদ, শামা ওবায়েদ, সুলতান সালাহউদ্দিন টুকু, ব্যারিস্টার কায়সার কামাল, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, হাবিবুর রশিদ হাবিব, রাজিব আহসান, আজিজুল বারি হেলাল, মীর শাহে আলম, জোনায়েদ সাকি, ইশরাক হোসেন, ফারজানা শারমিন পুতুল, ফরিদুল ইসলাম, নুরুল হক নুর, ইয়াসের খান চৌধুরী, এম ইকবাল হোসেন, এম এ মুহিত, আহমেদ সোহেল মঞ্জুর, ববি হাজ্জাজ, আলী নেওয়াজ খৈয়াম, আমিনুল হক (টেকনোক্রেট)।

আরও পড়ুন