সিরাজগঞ্জের ৬ আসনেই গণভোটে ‘হ্যাঁ’ জয়ী
জেলার ৬টি আসনেই বিপুল ভোটের ব্যবধানে গণভোটে ‘হ্যাঁ’ জয়লাভ করেছে।
ডেইলি সান রিপোর্ট
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৯ এএম
ছবি: সংগৃহীত
সিরাজগঞ্জের ৬টি সংসদীয় আসনে ৬টিতেই হ্যাঁ ভোট বিজয়ী হয়েছে। এর মধ্যে সিরাজগঞ্জ-১ (সদরের ৪টি ইউনিয়ন ও কাজিপুর উপজেলা) আসনে হ্যাঁ ভোটে পড়েছে ১ লাখ ৪৩ হাজার ৯ শত ৩৯ ভোট। না, ভোট পড়েছে ৬৬ হাজার ৮৫ ভোট।
সিরাজগঞ্জ-২ (সদরের ৬টি ইউনিয়ন ও কামারখন্দ উপজেলা) আসনে হ্যাঁ ভোট পড়েছে ২ লাখ ১২ হাজার ৯৫ ভোট। না, ভোট পড়েছে ৮৬ হাজার ৫শত ৭৯ ভোট।
সিরাজগঞ্জ- ৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনে হ্যাঁ, ভোট পড়েছে ১ লাখ ৮০ হাজার ৮শত ৯৪ ভোট। না, ভোট পড়েছে ৮০ হাজার ৮শত ৫৮ ভোট।
সিরাজগঞ্জ- ৪ (উল্লাপাড়া) আসনে হ্যাঁ, ভোট পড়েছে ২ লাখ ১১ হাজার ৩শত ৭৯ ভোট। না, ভোট পড়েছে ৯০ হাজার ৩শত ৯ ভোট।
সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে হ্যাঁ, ভোট পড়েছে ১ লাখ ৬০ হাজার ১শত ৩০ ভোট। না, ভোট পড়েছে ৭০ হাজার ৪শত ২৭ ভোট।
সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে হ্যাঁ, ভোট পড়েছে ১ লাখ ৮০ হাজার ৩শত ৯৮ ভোট। না, ভোট পড়েছে ৭৯ হাজার ৯শত ৯ ভোট।
ভোটগণনা শেষে সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. আমিনুল ইসলাম বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।
