EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

তিন নির্বাচনের আক্ষেপ ঘুচিয়ে স্ত্রীর হাত ধরে ভোটকেন্দ্রে ৮৬ বছরের জলিল

ভোট দিয়ে তিনি জানান, গত তিনটা নির্বাচনের একটাতেও ভোট দিতে পারিনি। এবার ভোট দিলাম।

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫০ পিএম

তিন নির্বাচনের আক্ষেপ ঘুচিয়ে স্ত্রীর হাত ধরে ভোটকেন্দ্রে ৮৬ বছরের জলিল

সুস্থ শরীর নিয়েও স্ত্রীর হাত ধরে ভোটকেন্দ্রে ৮৬ বছরের বৃদ্ধ আব্দুল জলিল। ছবি: ডেইলি সান

অ অ

ভোটের প্রতি অদম্য টান আর নাগরিক অধিকার আদায়ের ইচ্ছা দমাতে পারেনি ৮৬ বছরের অসুস্থ শরীরকেও। ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে এমনই এক মানবিক ও অনুপ্রেরণাদায়ী দৃশ্য দেখা গেছে। দীর্ঘ প্রতীক্ষার পর স্ত্রীর হাত ধরে ভোটকেন্দ্রে এসে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন নবীনগর উপজেলার টিএনটি পাড়া এলাকার বাসিন্দা আব্দুল জলিল।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে নবীনগর উপজেলার ইচ্ছাময়ী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্রে তিনি ভোট প্রদান করেন।

ভোট দিয়ে তিনি জানান, গত তিনটা নির্বাচনের একটাতেও ভোট দিতে পারিনি। এবার ভোট দিলাম। ভোট দিয়ে অনেক ভালো লাগছে। ভোটের পরিবেশও ভালো। আশা করি, পছন্দের প্রার্থী জিতবেন।

আব্দুল জলিলের স্ত্রী আয়েশা খাতুন জানান, তার স্বামী অসুস্থ, কিন্তু ভোট দেওয়ার প্রতি তার খুব আগ্রহ। গত তিনটা নির্বাচনে একটাতেও ভোট দিতে পারেননি তিনি। তাই এবার অসুস্থ শরীর নিয়েও এসেছেন ভোট দিতে। ভোট দিতে পেরে তিনি খুব খুশি।

আরও পড়ুন