EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোট দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৭ এএম

ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোট দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

অ অ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬-এ ভোট দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় রাজধানীর বারিধারাস্থ বারিধারা স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেন।

ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংকালে উপদেষ্টা বলেন, জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

তিনি উল্লেখ করেন, ‘সাংবাদিকরা সত্য সংবাদ পরিবেশন করেছেন বলেই বিদেশি মিডিয়ার অপপ্রচার ও গুজব প্রতিরোধ করা সম্ভব হয়েছে। জাতীয় নির্বাচনে মিডিয়া সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করলে গুজব ও অপপ্রচার রোধ করা সম্ভব।’

উপদেষ্টা আরও বলেন, ‘দু-একটি ছোটখাটো বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। এবারের নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য এবং উৎসবমুখরভাবে অনুষ্ঠিত হবে।’

ভোট দেওয়ার পরে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনশৃঙ্খলা সংক্রান্ত কেন্দ্রীয় সমন্বয় সেল এবং পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন কন্ট্রোল রুম পরিদর্শন করেন।

আরও পড়ুন