EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

জীবনে প্রথম ভোট দিলাম, খুবই এক্সাইটেড: তামিম ইকবাল

ডেইলি সান রিপোর্ট, চট্টগ্রাম

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৯ এএম

জীবনে প্রথম ভোট দিলাম, খুবই এক্সাইটেড: তামিম ইকবাল

ছবি: ডেইলি সান

অ অ

চট্টগ্রামের লোক প্রশাসন কেন্দ্রে ভোট দিয়েছেন ক্রিকেটার তামিম ইকবাল। ভোট দেওয়ার পরে সাংবাদিকদের তিনি বলেন, ‌‘জীবনে প্রথমবার ভোট দিলাম, আমি খুবই এক্সাইটেড।’

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে তিনি ভোট দিতে কেন্দ্রে আসেন। এ সময় ভোট কেন্দ্রের বাইরে উৎসুক জনতা ভির করলে সেনাবাহীনিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সদস্য তাকে প্রটোকল দিয়ে সেন্টারে নিয়ে যান। ভোট প্রদান শেষে আবার নিরাপদে বের হয়ে যাওয়ার ব্যবস্থা করেন। 

তামিম ইকবালের ভোট দেওয়া এই কেন্দ্রে প্রথম আড়াই ঘণ্টায় প্রায় ২০ শতাংশ ভোট পড়েছে।

কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. ইয়াসিন ডেইলি সানকে জানান, এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২ হাজার ৮৬৮। এর মধ্যে সকাল সাড়ে দশটা পর্যন্ত ভোট দিয়েছেন ৫৫৩ জন। সেই হিসেবে প্রায় ২০ শতাংশ ভোট পড়েছে। 

নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্টি জানিয়ে তিনি আশা করেন, বেলা বাড়ার সাথে সাথে ভোটার সংখ্যা আরও বাড়বে। 

আরও পড়ুন