‘যে দলই সরকারে আসুক, আসল জয়ী হবে দেশের গণতন্ত্র’
যে দলই সরকারে আসুক, আসল জয়ী হবে বাংলাদেশের গণতন্ত্র বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪০ এএম
যে দলই সরকারে আসুক, আসল জয়ী হবে বাংলাদেশের গণতন্ত্র বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি মন্তব্য করেন।
পাঠকদের জন্য মোস্তফা সরয়ার ফারুকীর ফেসবুক পোস্টে হুবহু তলে ধরা হলো:
১.স্বাভাবিক কারণেই নির্বাচনী তাপমাত্রা অনেক হাই।
২.তাই থাম্ব রুল হচ্ছে, অনলাইনে কিছু দেখে সাথে সাথেই রিঅ্যাক্ট করবেন না। ফ্যাক্টচেক হওয়া পর্যন্ত অপেক্ষা করেন। আইন-শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী, প্রশাসন সম্পূর্ণ প্রভাব মুক্ত হয়ে কাজ করছে। সবচেয়ে বড় কথা জনগণের চোখ খোলা।
৩.গোটা বাংলাদেশ ভোট দেয়ার জন্য রেডি। আশা করি সর্বোচ্চ সংখ্যক ভোটারের অংশগ্রহণে কালকে বাংলাদেশে ভোট বিপ্লব হবে। যে দলই সরকারে আসুক, আসল জয়ী হবে বাংলাদেশের গণতন্ত্র।
পোস্টের শেষে তিনি বলেন হ্যাপি ভোটিং।