সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫০ পিএম
ছবি: সংগৃহীত
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বিষয়ে গণভোটকে সামনে রেখে এই ভাষণ দেবেন তিনি।
প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।
উল্লেখ্য, প্রধান উপদেষ্টার ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচার করা হবে।
আরও পড়ুন