পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
আগামীকাল সই হতে পারে বাণিজ্য চুক্তি
ডেইলি সান রিপোর্ট
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১১ পিএম
ছবি: সংগৃহীত
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন।
রবিবার (৮ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
ক্রিস্টেনসেনকে উদ্ধৃত করে মার্কিন দূতাবাস জানায়, ‘পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে চমৎকার বৈঠক হয়েছে। আমরা আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে ফলপ্রসূ আলোচনা করেছি।’
সূত্র জানায়, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র সোমবার একটি বাণিজ্য চুক্তিতে স্বাক্ষর করতে পারে।
এর আগে রবিবার বেলা ১১টার দিকে ব্রেন্ট ক্রিস্টেনসেন মন্ত্রণালয়ে পৌঁছান। প্রথমে তিনি পররাষ্ট্র সচিব আসাদ আল সিয়ামের সঙ্গে বৈঠক করেন। তার সঙ্গে আলোচনা শেষে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের দপ্তরে যান মার্কিন রাষ্ট্রদূত।
