EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

পর্যবেক্ষক কার্ড ইস্যু নিয়ে নির্বাচন কমিশনের বিশেষ নির্দেশনা

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৩০ পিএম

পর্যবেক্ষক কার্ড ইস্যু নিয়ে নির্বাচন কমিশনের বিশেষ নির্দেশনা
অ অ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে পর্যবেক্ষক কার্ড (পরিচয়পত্র) ও গাড়ির স্টিকার ইস্যুর ক্ষেত্রে কিছু বিশেষ নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন।

রবিবার (৮ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই নির্বাচনে ‘নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা, ২০২৫’ মেনে নির্বাচন কমিশনের নিবন্ধিত ৮১টি পর্যবেক্ষক সংস্থার কেন্দ্রীয়ভাবে ৭ হাজার ৯৯৭ এবং স্থানীয়ভাবে সংসদীয় আসনভিত্তিক ৪৭ হাজার ৪৫৭ -সহ মোট ৫৫ হাজার ৪৫৪ জন পর্যবেক্ষককে নির্বাচন পর্যবেক্ষণের জন্য অনুমতি প্রদান করা হয়েছে।


পর্যবেক্ষক পরিচয়পত্র ও গাড়ির স্টিকার ইস্যুর ক্ষেত্রে কমিশন নিম্নোক্ত নির্দেশনা জারি করেছে - আবেদনের সঙ্গে ইলেকশন অবজারভার-২, ইলেকশন অবজারভার-৩ ফরম যথাযথ আছে কি না তা যাচাই করতে হবে। পর্যবেক্ষকদের জন্মতারিখ ১১ ফেব্রুয়ারি, ২০০৫ বা তার আগে হতে হবে।

শিক্ষাগত যোগ্যতার প্রমাণক হিসেবে এসএসসি এবং এইচএসসি বা সমমানের সার্টিফিকেটের সত্যায়িত কপি জমা নিতে হবে। প্রত্যেক পর্যবেক্ষক সংস্থার প্রধান তার প্রতিষ্ঠানের নিয়োগকৃত পর্যবেক্ষকদের রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই মর্মে প্রত্যয়ন প্রদান করবেন।

আরও পড়ুন