EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

নীলফামারী-২ আসনের দাঁড়িপাল্লার সমর্থনে মহিলাদের মিছিল

ডেইলি সান রিপোর্ট, নীলফামারী

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫৪ পিএম

নীলফামারী-২ আসনের দাঁড়িপাল্লার সমর্থনে মহিলাদের মিছিল

ছবি: সংগৃহীত

অ অ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নীলফামারীতে জামায়াতের বিশাল নির্বাচনী মহিলা মিছিল অনুষ্ঠিত হয়েছে। প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ মহিলা মিছিলের অগ্রভাগে ছিল নীলফামারী-২ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতীফ।

রবিবার (৮ জানুয়ারি) বেলা ১১টায় নীলফামারী বড় বাজার থেকে নির্বাচনী মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডিসি মোড়ে গিয়ে শেষ হয়।

সকাল ৯টা থেকে সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে জামায়াতে ইসলামীর মহিলা কর্মী ও সমর্থকরা রিক্সা-ভ্যান, অটো ও পায়ে হেঁটে জড়ো হতে থাকে নীলফামারী বড় বাজারে। এক ঘণ্টার মধ্যে বড় বাজার,ফায়ার সার্ভিস মোড়, কিচেন মার্কেটসহ আশপাশের পুরো এলাকা কানায় কানায় পূর্ণ হয়। এরপর মিছিল শুরু হলে গোটা নীলফামারী শহর মিছিলের শহরে পরিণত হয়। থেমে যায় যান চলাচল। রাস্তার দুধারে দাঁড়িয়ে পড়ে লোকজন, উপভোগ করে মিছিল।

শহরের পুরাতন স্টেশন এলাকার বৃদ্ধ মকবুল হোসেন জানান, মহিলাদের এতো বড় মিছিল নীলফামারীর মানুষ এর আগে কখনও দেখেনি।

আরও পড়ুন