EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

ইউনিফর্মে থাকাকালীন কোনো পক্ষপাতিত্ব করা যাবে না: বিমানবাহিনী প্রধান

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৪ পিএম

ইউনিফর্মে থাকাকালীন কোনো পক্ষপাতিত্ব করা যাবে না: বিমানবাহিনী প্রধান

ছবি: সংগৃহীত

অ অ

বিমানবাহিনী সদস্যদের উদ্দেশে এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন বলেছেন, আমরা যখন ইউনিফর্মে থাকব, তখন কোনো পক্ষপাতিত্ব করতে পারব না। কারো ব্যক্তিগত রাজনৈতিক মতামত থাকতেই পারে। কিন্তু সেটা যেন কোনোভাবেই প্রকাশ না পায়।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে ঢাকা সেনানিবাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে বাহিনী সদস্যদের ব্রিফিং-এ এসব কথা বলেন তিনি।

হাসান মাহমুদ খাঁন বলেন, আসন্ন নির্বাচন নিরবচ্ছিন্ন, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক করতে দায়িত্ব পালন করছে বিমানবাহিনী। নির্বাচনের দিন যেকোনো পরিস্থিতিতে বিমানবাহিনীর সদস্যদের দৃশ্যমান থাকতে হবে। ঘাঁটিতে অবস্থানরতদের যেকোনো পরিস্থিতি মোকাবিলার জন্য ঘাঁটিতেই থাকতে হবে।

তিনি জানান, এবার প্রথমবারের মতো নির্বাচনে সেনাবাহিনীর সঙ্গে মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করবে বিমানবাহিনী। নির্বাচনে বিমানবাহিনীর ৩ হাজার ৭৩০ জন সদস্য দায়িত্ব পালন করবেন।

আরও পড়ুন