EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে ইউএই সরকারের মানবিক সহায়তা

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৬, ০৯:৩৪ পিএম

কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে ইউএই সরকারের মানবিক সহায়তা

ছবি: সংগৃহীত

অ অ

রাজধানীর কড়াইল বস্তিতে সাম্প্রতিক ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১ হাজার ৫০০ পরিবারের মাঝে শীতকালীন ত্রাণ বিতরণ করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সরকার। এমিরেটস রেড ক্রিসেন্টের সহযোগিতায় ইউএই দূতাবাসের উদ্যোগে শনিবার (২৪ জানুয়ারি) এ ত্রাণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

রাজধানীর বনানী মডেল স্কুল মাঠে আয়োজিত এই কর্মসূচিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে প্রয়োজনীয় শীতবস্ত্র ও ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়। কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইউএই দূতাবাসের ইউএই ফরেন এইড কো-অর্ডিনেশন ডিরেক্টর রাশেদ মোহাম্মাদ নাসের আলমাইল আলযাবি।

এ সময় তিনি বলেন, সংযুক্ত আরব আমিরাত সবসময়ই বিশ্বজুড়ে দুর্যোগকবলিত ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে এসেছে। কড়াইল বস্তির অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সহায়তায় অংশ নিতে পেরে আমরা আনন্দিত। ভবিষ্যতেও অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার অঙ্গীকার অব্যাহত থাকবে।

এই মানবিক উদ্যোগের মাধ্যমে সংকটকালে বাংলাদেশের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর ক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাত সরকারের প্রতিশ্রুতি আরও একবার স্পষ্টভাবে ফুটে উঠেছে।

আরও পড়ুন