EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

চোরাই মোবাইলের আইএমইআই বদল: পল্টন থেকে গ্রেপ্তার ১

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৬, ০২:৩০ পিএম

চোরাই মোবাইলের আইএমইআই বদল: পল্টন থেকে গ্রেপ্তার ১

ফাইল ছবি

অ অ

রাজধানীর পল্টন এলাকা থেকে মোবাইল ফোনের আইএমইআই নম্বর বদলানোর সফটওয়্যার ও সরঞ্জামাদি উদ্ধার করে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (২৪ ডিসেম্বর) রাত ৭টার দিকে ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগের ওয়েব বেইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিম গোপন সংবাদের ভিত্তিতে গুলিস্তান শপিং কমপ্লেক্স আন্ডারগ্রাউন্ড পাতাল মার্কেটের গেইট সংলগ্ন একটি দোকানে অভিযান পরিচালনা করে মো. আসাদুজ্জামান (৩৮) নামের ওই ব্যক্তিকে আটক করে।

ডিবি সূত্রে জানা যায়, গ্রেপ্তার আসাদুজ্জামান ও তার পলাতক সহযোগী রাজন শেখ আইএমইআই নম্বর পরিবর্তন চক্রের মূল হোতা। তাদের দলে ১০-১২ জন সদস্য রয়েছে। যারা রাস্তায় চুরি, ছিনতাই ও লুণ্ঠনের মাধ্যমে সাধারণ মানুষের মোবাইল ফোন সংগ্রহ করে আসাদুজ্জামান ও রাজন শেখের কাছে হস্তান্তর করত। এরপর তারা ফোনগুলোর আইএমইআই পরিবর্তন করে ঢাকা মহানগরী ও আশপাশের এলাকায় গোপনে বিক্রি করতো।

অভিযানের সময় আসাদুজ্জামানের হেফাজত থেকে উদ্ধার করা হয়: আইএমইআই নম্বর পরিবর্তনের সফটওয়্যার, দুইটি ল্যাপটপ, বিভিন্ন সরঞ্জামাদি, ১৬টি মোবাইল ফোন, নগদ ৫ হাজার ৫৯০ টাকা। 

ডিবি জানায়, উদ্ধার চোরাই মোবাইল ফোন ও সরঞ্জামাদির আনুমানিক বাজার মূল্য চার লাখ টাকা। পল্টন মডেল থানায় গ্রেপ্তার আসাদুজ্জামানের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বর্তমানে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ডিবি সূত্রে আরও জানা যায়, এই চক্রের অন্যান্য সদস্যদের ধরতে তদন্ত ও অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন