ঢাকার ২০টি আসনে প্রার্থিতা প্রত্যাহার করেছে ২৭ জন
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬, ১১:২৯ পিএম
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা জেলার ২০টি আসনে দলীয় ও স্বতন্ত্র মিলিয়ে ১৬২ জনের মধ্যে প্রার্থিতা প্রত্যাহার করেছে ২৭ জন।
এর মধ্যে সেগুনবাগিচার ঢাকা বিভাগীয় কমিশনারের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ২১ জন, ঢাকা আঞ্চলিক রিটার্নিং অফিসারের কার্যালয়ে ২ জন এবং ঢাকা জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে ৪ জন প্রার্থিতা প্রত্যাহার করেন।
মনোনয়ন প্রত্যাহারের মধ্যে আছেন, ঢাকা-১৮ আসনে গণসংহতি আন্দোলন মনোনীত বিলকিস নাসিমা রহমান, ঢাকা-৫ আসনের বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মোখলেছুর রহমান কাছেমী, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) মো. লুৎফুর রহমান, জাতীয় নাগরিক পার্টি- এনসিপির এস এম শাহরিয়া, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আতিকুর রহমান নায়ু মুন্সী। ঢাকা-৬ আসনে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) গাজী নাসির, ঢাকা-৭ আসনে জাতীয় নাগরিক পার্টি- এনসিপির তারেক আহম্মেদ আদেল, ঢাকা-৯ আসনে খেলাফত মজলিসের মো. ফয়েজ বখশ্ সরকার, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কবির আহমদ।
এছাড়া ঢাকা-১০ আসনে খেলাফত মজলিসের আহমদ আলী, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, ঢাকা-১২ আসনে বাংলাদেশ লেবার পার্টির মুহাম্মদ মুস্তাফিজুর রহমান, ঢাকা -১৬ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের আহসানউল্লাহ, খেলাফত মজলিসের মো. রিফাত হোসেন মালিক, ঢাকা-১৭ আসনে খেলাফত মজলিসের মো. এমদাদুল হক, ঢাকা ১৮ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুহাম্মদ আশরাফুল হক, লিবারেল ডেমোক্রেটিক পার্টি- এলডিপির মফিজুল ইসলাম, খেলাফত মজলিসের সাইফ উদ্দিন আহমদ খন্দকার, বাংলাদেশ খেলাফত মজলিসের মোহাম্মদ নেয়ামতুল্লাহ (আমীন)।
ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে ঢাকা ১৩ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. মুরাদ হোসেন, ঢাকা-১৫ আসনে গণফোরামের এ কে এম শফিকুল ইসলাম।
ঢাকা জেলা প্রশাসক নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে ঢাকা-১ আসনে খেলাফত মজলিসের ফরহাদ হোসেন, ১৯-আসনে খেলাফত মজলিসের একে এম এনামুল হক, জামায়েতে ইসলামীর আফজাল হোসাইন, ঢাকা-২০ আসনে জামায়েত ইসলামীর আব্দুর রউফ মনোনয়ন প্রত্যাহার করেন।