কুমিল্লা-২ আসনে হাইকোর্টের রায় স্থগিত, ইসির সীমানা অনুযায়ী হবে নির্বাচন
আপিল বিভাগের আদেশ অনুযায়ী, হোমনা ও তিতাস উপজেলা নিয়ে গঠিত সীমানাতেই কুমিল্লা-২ আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে।
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬, ১১:৩২ এএম
ছবি: সংগৃহীত
কুমিল্লা-২ আসনের সীমানা পরিবর্তন করে নির্বাচন কমিশনের (ইসি) জারি করা গেজেট অবৈধ ঘোষণার হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। ফলে, নির্বাচন কমিশনের পুনর্নির্ধারিত সীমানা অনুযায়ী কুমিল্লা-২ আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা লিভ টু আপিল মঞ্জুর করে এ আদেশ দেন।
আপিল বিভাগের আদেশ অনুযায়ী, হোমনা ও তিতাস উপজেলা নিয়ে গঠিত সীমানাতেই কুমিল্লা-২ আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন