লেভেল প্লেয়িং ফিল্ডের অভাব নেই
ডেইলি সান রিপোর্ট, লক্ষ্মীপুর
প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬, ০৯:০৬ এএম
অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ
অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ‘নির্বাচন হবে। কোথাও কোনো লেভেল প্লেয়িং ফিল্ডের অভাব নেই। আমরা কোনো প্রার্থীর সঙ্গে কথা বলছি না, আমরা জনগণের সঙ্গে কথা বলেছি। তারা যেন সমান সুযোগ পায়, এটা প্রমাণ করবেন। প্রশাসন মোটেও কোনো পক্ষপাতিত্ব করবে না।’
গতকাল (১৯ জানুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ হলরুমে গণভোট- সংক্রান্ত জনসচেতনতামূলক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
ছাত্রদলের নির্বাচন কমিশন ঘেরাও বিষয়ে অর্থ উপদেষ্টা বলেন, ‘বিষয়টি নির্বাচন কমিশন দেখবে। ২২ জানুয়ারি প্রচার শুরু হবে। এর পরও যদি কেউ সভাসমাবেশ করে সেটা নির্বাচন কমিশনের আয়ত্তাধীন।’
জেলা প্রশাসক এস এম মেহেদী হাসানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান (এনবিআর) আবদুর রহমান খান, জেলা পুলিশ সুপার (এসপি) মো. আবু তারেক প্রমুখ। [সূত্র: বাংলাদেশ প্রতিদিন]