EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

খুলনা

পাইকগাছায় বাসস চেয়ারম্যানের কম্বল বিতরণ

মানুষের পাশে থাকার অঙ্গীকার

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৬, ০৭:৩০ পিএম

পাইকগাছায় বাসস চেয়ারম্যানের কম্বল বিতরণ

ছবি: সংগৃহীত

অ অ

হাড়কাঁপানো শীতের তীব্রতা ও ঘন কুয়াশায় বিপর্যস্ত দক্ষিণ খুলনার পাইকগাছায় প্রতিবছরের মতো এবারও তিন সহস্রাধিক অসহায় ও দুস্থ মানুষের মাঝে উন্নতমানের কম্বল বিতরণ করা হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) সকালে উপজেলার কপিলমুনি শ্রীরামপুর জিয়া প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার প্রাঙ্গণে এই মানবিক কার্যক্রম অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) চেয়ারম্যান ও দৈনিক ইত্তেফাকের যুগ্ম সম্পাদক আনোয়ার আলদীন উপস্থিত থেকে অন্তত দশটি গ্রামের হতদরিদ্র, প্রান্তিক মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করেন।

কম্বল বিতরণের পূর্বে সমবেতদের সামনে আনোয়ার আলদীন বলেন, ‘শীত-দুর্যোগ ও দুঃসময়ে আমরা এই অঞ্চলের অসহায় দুস্থ মানুষদের নিয়মিত সাধ্যমতো সর্বাত্মক সাহায্য সহযোগিতা করার চেষ্টা করছি। এই অঞ্চলের রাস্তাঘাট উন্নয়নে আমরা সাধ্যমতো ভূমিকা পালন করছি। মসজিদ, মাদ্রাসা, হাসপাতাল প্রতিষ্ঠা করা হয়েছে। সুপেয় পানির অভাব দূর করতে কয়েকটি গ্রামে, বাজারে ডিপ টিউবওয়েল বসানো হয়েছে।’

তিনি বলেন, ‘শীতের কষ্ট সেই বুঝবে যার কাছে শীত নিবারণের মতো কোনো বস্ত্র নেই। সবার সম্মিলিত চেষ্টায় শীতের কষ্ট থেকে দরিদ্র মানুষদের রক্ষা করা সম্ভব। কপিলমুনি-পাইকগাছা এলাকায় অসহায়, দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে পেরে আমরা খুশি। এই এলাকায় দরিদ্র মানুষের জন্য আমাদের কার্যক্রম চলমান থাকবে ইনশাআল্লাহ।

এসময় তিনি বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে সবার কাছে দোয়া প্রার্থনা করেন এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

এদিকে নতুন কম্বল পেয়ে অনেকে আনন্দ প্রকাশ করেন। উল্লেখ্য যে, কম্বল বিতরণের ধারাবাহিকতায় আগামীকাল রবিবার (১৮ জানুয়ারি) এই অঞ্চলের দারিদ্র্যসীমার নিচে বসবাসরতদের মাঝে চাদর ও খাদ্যসামগ্রী বিতরণ করা হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির অন্যতম সদস্য শেখ সামসুল আলম পিন্টু, শেখ ইমদাদুল ইসলাম, সোনাদানা ইউপির সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএম এনামুল হক, কপিলমুনি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শেখ আনারুল ইসলাম, বিএনপি নেতা ইস্কান্দার, খুলনা জেলা ছাত্রদলের সিনিয়র নেতা তানভীর আলম, পাইকগাছা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সরোজিত ঘোষ দেবেন, সদস্য সচিব সাদ্দাম হোসেন, আকিজ উদ্দিন, সাবেক ইউপি সদস্য আবুল কাশেম হাজরা, প্রেস ক্লাবের সভাপতি মো. শফিউল ইসলাম হাজরা, সাংবাদিক শেখ খায়রুল ইসলাম, অলিউল ইসলাম, তপন পাল প্রমুখ। 

আরও পড়ুন