EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

ইসিতে ষষ্ঠ দিনের আপিল শুনানি চলছে

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৬, ১০:৫৮ এএম

ইসিতে ষষ্ঠ দিনের আপিল শুনানি চলছে

ছবি: সংগৃহীত

অ অ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা বাতিল ও ফিরিয়ে দিতে ষষ্ঠ দিনের মতো আপিল শুনানি করছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটোরিয়ামে বিকেল ৫টা পর্যন্ত শুনানি চলবে। 

প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে শুনানিতে অন্য নির্বাচন কমিশনারও আছেন।

গত পাঁচদিনে আপিলে ২৭৫ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন৷ আবার একজনের প্রার্থিতা বাতিল হয়েছে। এ দিকে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত চলবে এই শুনানি।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

আরও পড়ুন