কুড়িগ্রামে হাড় কাঁপানো শীতে জনজীবন বিপর্যস্ত, তাপমাত্রা ১০ ডিগ্রি
ডেইলি সান রিপোর্ট, দিনাজপুর
প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৬, ১০:০৬ এএম
ছবি: সংগৃহীত
কুড়িগ্রামে হাড় কাঁপানো শীত ও কুয়াশার দাপটে ভোগান্তিতে পড়েছে মানুষ। গত কয়েক দিন থেকে আকাশে সূর্যের দেখা মিললেও নেই উত্তাপ। ফলে সাধারণ মানুষ বাইরে বের হচ্ছেন কম। এতে আয় কমেছে দিনমজুরদের। এ ছাড়া হাসপাতালগুলোতে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। এতে শিশু ও বয়স্করা বেশি আক্রান্ত হচ্ছে।
সোমবার (১২ জানুয়ারি) সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস বলেন, জেলায় শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। হাসপাতালগুলোতে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।
রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, সোমবার সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।।