EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

চলতি মাসে চালু হবে এনআইডি সংশোধন কার্যক্রম

১৮ জানুয়ারির মধ্যে শেষ হবে পোস্টাল ব্যালট মুদ্রণ

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৬, ০৮:৩৫ পিএম

চলতি মাসে চালু হবে এনআইডি সংশোধন কার্যক্রম

ছবি: সংগৃহীত

অ অ

ভোটের কারণে বন্ধ থাকা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন কার্যক্রম এ মাসেই চালু করবে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমাদের ভোটার তালিকা ও প্রার্থীর যাচাই-বাছাইয়ের কাজ শেষ হয়েছে। এখন পোস্টাল ব্যালট প্রিন্টের কাজ চলমান রয়েছে। এ প্রিন্টের কাজ চলতি মাসের ১৮ জানুয়ারির মধ্যে শেষ হওয়ার পরপরই এনআইডি সংশোধন কার্যক্রম চালু করব আমরা।

আরও পড়ুন