EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

ঢাকায় তাপমাত্রা ১২ ডিগ্রির ঘরে

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৬, ০৮:৩৭ এএম

ঢাকায় তাপমাত্রা ১২ ডিগ্রির ঘরে

ছবি: সংগৃহীত

অ অ

হিমেল হাওয়া ও বাতাসে আর্দ্রতা বেশি থাকার কারণে ঢাকায় তীব্র শীত অনুভূত হচ্ছে। সেই সঙ্গে রয়েছে কুয়াশার দাপট। সব মিলিয়ে রাজধানীতে জেঁকে বসেছে শীত। আজ বুধবার (৭ জানুয়ারি) সকালে ঢাকায় তাপমাত্রা নেমে এসেছে ১২ ডিগ্রির ঘরে।

আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া সকাল ৬টায় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯১ শতাংশ। 

ঢাকা ও আশপাশের এলাকার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।

সেই সঙ্গে শুষ্ক থাকতে পারে আবহাওয়া। পাশাপাশি মাঝারি হতে ঘন কুয়াশা পড়তে পারে। এ ছাড়া উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

আরও পড়ুন