‘জুলাইযোদ্ধা’ সুরভীর বিষয়ে খোঁজ নিয়েছি, সে দ্রুত প্রতিকার পাবে: আসিফ নজরুল
তাকে ফাঁসানো হয়েছে বলে অভিযোগ ওঠে
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৬, ০৪:৩৪ পিএম
ছবি: সংগৃহীত
ব্ল্যাকমেইল, মামলা-বাণিজ্য ও প্রতারণার অভিযোগে গ্রেপ্তার আলোচিত ‘জুলাইযোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভীর বিষয়ে খোঁজ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। দ্রুত তার বিষয়ে প্রতিকার পাওয়া যাবে বলেও জানিয়েছেন তিনি।
সোমবার (৫ জানুয়ারি) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে উপদেষ্টা আসিফ নজরুল লিখেছেন, ‘সুরভীর বিষয়ে খোঁজ নিয়েছি। ইনশাআল্লাহ সে দ্রুত প্রতিকার পাবে।
এদিকে আজ সোমবার সুরভীকে দুই দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।
সুরভীকে গ্রেপ্তারের পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়। তাকে ফাঁসানো হয়েছে বলে অভিযোগ ওঠে।
আরও পড়ুন