EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

সারা দেশে শুরু হচ্ছে যৌথবাহিনীর অভিযান: ইসি সানাউল্লাহ

নির্বাচন সামনে রেখে যে অবৈধ অস্ত্রের সরবরাহ আছে, সেগুলো উদ্ধার করা। যেগুলোকে উদ্ধার করা সম্ভব না, সেগুলো যেন কোনো অপকর্মে ব্যবহৃত না হয়

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৬, ০৬:৫৫ পিএম

সারা দেশে শুরু হচ্ছে যৌথবাহিনীর অভিযান: ইসি সানাউল্লাহ

ছবি: সংগৃহীত

অ অ

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, নির্বাচনকে সামনে রেখে সারা দেশে যৌথবাহিনীর অভিযান শুরু হচ্ছে।

রবিবার (৪ জানুয়ারি) কক্সবাজারে জেলা প্রশাসন আয়োজিত এক সভায় এ তথ্য জানান তিনি।

মো. সানাউল্লাহ জানান, আজকের মধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিপত্র জারি হয়ে যাবে। সেই পরিপত্রে উল্লেখযোগ্য বিষয়গুলো তিনি তুলে ধরেন।

তিনি আরও বলেন, এখন থেকে যৌথবাহিনীর অপারেশন শুরু হবে সারা দেশে। সকল বাহিনী প্রধানদেরকে নিয়ে নির্বাচন কমিশনে এরই মধ্যে মিটিং হয়েছে। এ বিষয়ে সব হেডকোয়ার্টার অবগত।

এই নির্বাচন কমিশনার জানান, যৌথবাহিনীর অভিযানের মূল লক্ষ্য হবে তিনটি। এক নম্বর অবৈধ অস্ত্র উদ্ধার। নির্বাচন সামনে রেখে যে অবৈধ অস্ত্রের সরবরাহ আছে, সেগুলো উদ্ধার করা। যেগুলোকে উদ্ধার করা সম্ভব না, সেগুলো যেন কোনো অপকর্মে ব্যবহৃত না হয়। 

মো. সানাউল্লাহ আরও বলেন, দুই নম্বর বিষয় হচ্ছে চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং আইনের আওতায় নিয়ে আসা। আর তিন নম্বর নির্বাচনকেন্দ্রিক দল এবং প্রার্থীর যে আচরণবিধি আছে, সেই আচরণবিধির বড় কোনো ব্যত্যয় ঘটলে তা যৌথবাহিনী দেখবে। ছোটখাটো ব্যত্যয় রুটিন যেসব কমিটি আছে তারা দেখবে বলেও জানান তিনি।

রেহিঙ্গাদের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক করেন ইসি সানাউল্লাহ। তিনি বলেন, ক্যাম্পগুলো সিল করে দিতে হবে। স্থল সীমান্ত ও সাগরপথেও নজরদারি বাড়াতে হবে। যাতে কোনোভাবেই দুষ্কৃতিকারীরা এগুলো ব্যবহার করে অপরাধ সংঘটিত করতে না পারে।

আরও পড়ুন