EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

অবকাশকালীন ছুটি শেষে কাল খুলছে সুপ্রিম কোর্ট

গত ২৮ ডিসেম্বর দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৬, ০৫:০৩ পিএম

অবকাশকালীন ছুটি শেষে কাল খুলছে সুপ্রিম কোর্ট

ছবি: সংগৃহীত

অ অ

নতুন বছরে অবকাশকালীন ছুটি শেষে আগামীকাল রবিবার (৪ জানুয়ারি) থেকে শুরু হবে সুপ্রিমকোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে নিয়মিত বিচারিক কার্যক্রম।

গত ডিসেম্বরের নির্ধারিত ছুটি শেষে আগামীকালই প্রথম সুপ্রিমকোর্টের আপিল বিভাগে বিচারিক কার্যক্রম পরিচালনা করবেন নবনিযুক্ত প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।

দিনের শুরুতে সকাল সাড়ে ১০টায় আপিল বিভাগের ১নং এজলাসকক্ষে প্রধান বিচারপতিকে সংবর্ধনা দেবে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। নবনিযুক্ত প্রধান বিচারপতিকে বরণ করে নিতে সুপ্রিমকোর্ট অঙ্গনে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে।

প্রসঙ্গত, গত ২৮ ডিসেম্বর দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। অবকাশকালীন ছুটির কারণে আগামীকালই হতে যাচ্ছে প্রধান বিচারপতি হিসেবে এজলাসে তার প্রথম কার্যদিবস।

আরও পড়ুন