EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

শীতের সঙ্গে পাল্লা দিচ্ছে দূষণও, ঢাকার বায়ু আজ ‘খুবই অস্বাস্থ্যকর’

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৬, ১০:২১ এএম

শীতের সঙ্গে পাল্লা দিচ্ছে দূষণও, ঢাকার বায়ু আজ ‘খুবই অস্বাস্থ্যকর’
অ অ

কনকনে শীতের মধ্যেও বায়ুদূষণ আশঙ্কাজনক রূপ নিয়েছে রাজধানী ঢাকায়। শুষ্ক ও ঠান্ডা আবহাওয়ায় বাতাসে ক্ষতিকর ধূলিকণার ঘনত্ব বেড়ে যাওয়ায় আজও বিশ্বের দূষিত শহরের তালিকায় ওপরে দিকে রয়েছে ঢাকা।

আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, শনিবার (৩ জানুয়ারি) সকাল ১০টা ১০ মিনিটে রাজধানী ঢাকার বায়ুর মান সূচক বা একিউআই স্কোর ছিল ২৮০। এই স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে এই মেগাসিটি।

একই সময়ে দূষিত শহরের তালিকার শীর্ষে রয়েছে আফগানিস্তানের রাজধানী কাবুল, যার স্কোর ২৯৬। তৃতীয় অবস্থানে ভারতের কলকাতা (স্কোর ২৫৫) এবং চতুর্থ অবস্থানে রয়েছে ভারতের দিল্লি (স্কোর ২০২)। পঞ্চম অবস্থানে চীনের হ্যাংজুয়া (১৬৭)।

বায়ুমানের আন্তর্জাতিক সূচক অনুযায়ী, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ হলে তা ‘ভালো’ হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ স্কোরকে ‘মাঝারি’ এবং ১০১ থেকে ১৫০ স্কোরকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়। এ ছাড়া ১৫১ থেকে ২০০ স্কোর হলে তা সাধারণভাবে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়।

একিউআই স্কোর ২০১ থেকে ৩০০-এর মধ্যে হলে সেটিকে ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১ থেকে ৪০০-এর মধ্যে পৌঁছালে ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়।

আরও পড়ুন