EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

খালেদা জিয়ার মৃত্যুতে এসবিজি চেয়ারম্যান সাফওয়ান সোবহানের শোক

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৬, ০২:৩৪ পিএম

খালেদা জিয়ার মৃত্যুতে এসবিজি চেয়ারম্যান সাফওয়ান সোবহানের শোক

ছবি: সংগৃহীত

অ অ

বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল (এসবিজি)-এর চেয়ারম্যান সাফওয়ান সোবহান গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

এক শোকবার্তায় তিনি বলেন, ‘গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং বাংলাদেশের রাজনীতির গতিপথ নির্ধারণে বেগম খালেদা জিয়ার ভূমিকা শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করা হবে।’

তিনি প্রয়াত বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও অনুসারীদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, বেগম খালেদা জিয়া মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৯ বছর বয়সে ইন্তেকাল করেন। বুধবার (৩১ ডিসেম্বর) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজার নামাজ শেষে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশে তাঁকে দাফন করা হয়।

আরও পড়ুন