EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

মগবাজারে ফ্লাইওভার থেকে ছোড়া ককটেল বিস্ফোরণে যুবক নিহত

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫, ০৮:১১ পিএম

মগবাজারে ফ্লাইওভার থেকে ছোড়া ককটেল বিস্ফোরণে যুবক নিহত
অ অ

রাজধানীর মগবাজারে ফ্লাইওভার থেকে দুর্বৃত্তদের ছোড়া ককটেল বিস্ফোরিত হয়ে ২২ বছরের এক যুবক নিহত হয়েছেন।

বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে হাতিরঝিল থানাধীন নিউ ইস্কাটন এজি চার্চ গির্জা সংলগ্ন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ গেটের সামনের রাস্তায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, মগবাজার ফ্লাইওভার থেকে অজ্ঞাত দুষ্কৃতিকারীরা ককটেল নিক্ষেপ করলে অজ্ঞাত এক ব্যক্তির মাথায় বিস্ফোরণ ঘটে। এতে ওই ব্যক্তির মাথার ঘিলু বেরিয়ে যায় এবং তিনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তার মাথায় আঘাত আছে।

আরও পড়ুন