EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

তিন দাবিতে ঢাবি ভিসি অফিস ঘেরাও কর্মসূচি রবিবার

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৫, ১০:০৮ পিএম

তিন দাবিতে ঢাবি ভিসি অফিস ঘেরাও কর্মসূচি রবিবার
অ অ

তিন দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অফিস ঘেরাও কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আগামীকাল রবিবার দুপুর আড়াইটায় এ কর্মসূচি অনুষ্ঠিত হবে। 

শনিবার (২০ ডিসেম্বর) রাতে এক ফেসবুক পোস্টে এ কর্মসূচি ঘোষণা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।

তিনি বলেন, ঢাবির মুজিব হলের নাম পরিবর্তন করে শহীদ ওসমান হাদি হল, ফজিলাতুন্নেছা হলের নাম পরিবর্তন করে শহীদ ফেলানী হল এবং জুলাই গণহত্যার সমর্থন দেওয়া শিক্ষক কর্মকর্তা এবং কর্মচারীদের ব্যাপারে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবিতে ভিসি অফিস ঘেরাও করবো, ইনশাআল্লাহ। 

রবিবার দুপুর ২টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের ভিসি অফিসের সামনে এ কর্মসূচি পালন করা হবে।

আরও পড়ুন