ধানমন্ডিতে দু’দিনব্যাপী বিজয় মেলা শুরু সোমবার
১৫ ও ১৬ ডিসেম্বর ধানমন্ডি ৪নং মাঠে থাকছে চিত্র প্রদর্শনী, পুতুল নাচ ও নাটক
ডেইলি সান রিপোর্ট
প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫, ০২:১০ পিএম
ছবি: সংগৃহীত
মহান বিজয় দিবস উপলক্ষ্যে ধানমন্ডি সোসাইটির উদ্যোগে ১৫ ও ১৬ ডিসেম্বর দু’দিনব্যাপী ‘বিজয় মেলা ও সাংস্কৃতিক উৎসব’- এর আয়োজন করা হয়েছে।
‘সমৃদ্ধি, শান্তি, ভালোবাসা’- এই মূলমন্ত্র নিয়ে ধানমন্ডি ৪নং মাঠে অনুষ্ঠিত হতে চলেছে এই বর্ণাঢ্য উৎসব।
সোমবার (১৫ ডিসেম্বর) বিকেল ৩টায় মেলার উদ্বোধনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হবে। উদ্বোধনের পর দিনব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা ও মনোজ্ঞ আয়োজন থাকবে।
আরও পড়ুন