সুদানে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত
এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮ জন, সন্ত্রাসীদের বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষীদের যুদ্ধ চলমান রয়েছে।
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ১০:১৯ পিএম
ছবি: সংগৃহীত
সুদানের আবেই শহরে জাতিসংঘের ঘাঁটিতে সন্ত্রাসীদের আক্রমণে বাংলাদেশ সেনাবাহিনীর ৬ জন শান্তিরক্ষী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮ জন।
শনিবার (১৩ ডিসেম্বর) রাতে সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় আইএসপিআর।
এদিকে, নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের জানান, সুদানে জাতিসংঘের ওই ঘাটিতে সন্ত্রাসীদের বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষীদের যুদ্ধ চলমান রয়েছে।
আরও পড়ুন