উপদেষ্টাদের দায়িত্ব পুনর্বণ্টন, কে কোন মন্ত্রণালয় পেলেন
তথ্য ও সম্প্রচার পেলেন রিজওয়ানা হাসান, যুব ও ক্রীড়ায় আসিফ নজরুল
ডেইলি সান রিপোর্ট
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৫ পিএম
ছবি: সংগৃহীত
উপদেষ্টা পরিষদ থেকে দুজন উপদেষ্টার পদত্যাগের পর তাদের শূন্য পদগুলোর দায়িত্ব অন্যান্য উপদেষ্টাদের মধ্যে পুনর্বণ্টন করেছে সরকার।
সদ্য পদত্যাগ করা দুই উপদেষ্টার হাতে থাকা তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব তিন উপদেষ্টাকে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত গেজেট প্রকাশ করে দায়িত্ব পুনর্বণ্টনের বিষয়টি নিশ্চিত করা হয়।
সদ্য পদত্যাগ করা মাহফুজ আলমের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে সৈয়দা রিজওয়ানা হাসানকে।
এদিকে আসিফ মাহমুদ দায়িত্ব ছিলেন যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের। এর মধ্যে যুব ও ক্রীড়া উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন অধ্যাপক আসিফ নজরুল। এ ছাড়া স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে উপদেষ্টা আদিলুর রহমানকে।