EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

চিনি মজুত থাকলে বিদেশ থেকে আমদানি করব না: শিল্প উপদেষ্টা

আধুনিক চাষপদ্ধতি, পণ্য বহুমুখীকরণ ও সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে চিনিকলগুলোকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করা সম্ভব

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৬ পিএম

চিনি মজুত থাকলে বিদেশ থেকে আমদানি করব না: শিল্প উপদেষ্টা

ছবি: সংগৃহীত

অ অ

শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, দেশে উৎপাদিত চিনি গুদামে মজুত থাকলে বিদেশ থেকে চিনি আমদানি করা হবে না। চিনিকলসমূহ আধুনিকায়ন, উন্নত জাত উদ্ভাবন, আধুনিক চাষপদ্ধতি, পণ্য বহুমুখীকরণ ও সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে চিনিকলগুলোকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করা সম্ভব।

শুক্রবার (৫ নভেম্বর) বিকেলে দর্শনায় অবস্থিত কেরু অ্যান্ড কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের ৮৮তম আখ মাড়াই উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শিল্প উপদেষ্টা আরও বলেন, কেরু অ্যান্ড কোম্পানি বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান, যা চিনি, স্পিরিট, ভিনেগার, জৈব সারসহ নানাবিধ পণ্য উৎপাদনের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে অবদান রেখে আসছে।

আখ মাড়াই মৌসুমের উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প কর্পোরেশনের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) রশিদুল হাসান; খুলনা রেঞ্জ ডিআইজি  মো. রেজাউল হক, পিপিএম; জেলা প্রশাসক  মোহাম্মদ কামাল হোসেন; পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, মিলের ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসানসহ আখ চাষি, মিলের কর্মকর্তাবৃন্দ ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিবৃন্ধ।

বিশেষ অতিথির বক্তব্যে খুলনা রেঞ্জ ডিআইজি  মো. রেজাউল হক ‘কেরুকে কীভাবে আরও বড় প্রতিষ্ঠানে পরিণত করা যায়, কীভাবে কেরুর উতপাদন বাড়ানো যায়,  আখ চাষি ও শ্রমিকদের প্রতি সেই আহ্বান জানান’। 

এই চিনি কলে চলতি (২০২৫-২০২৬) মাড়াই মৌসুমে ৭৬ হাজার মে. টন আখ মাড়াই করে ৪ হাজার ২৫৬ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। অনুষ্ঠানে শ্রেষ্ঠ আখ চাষিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

আরও পড়ুন