EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

প্রায় ৬১ হাজার টন গম নিয়ে এল যুক্তরাষ্ট্রের চতুর্থ জাহাজ

ডেইলি সান রিপোর্ট, চট্টগ্রাম

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৫, ০৪:২০ পিএম

প্রায় ৬১ হাজার টন গম নিয়ে এল যুক্তরাষ্ট্রের চতুর্থ জাহাজ

ছবি: সংগৃহীত

অ অ

মার্কিন যুক্তরাষ্ট্র ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের ( MOU) আলোকে নগদ ক্রয় চুক্তি নম্বর G to G-01 এর অধীনে আমেরিকা থেকে ৬০ হাজার ৯৫০ মেট্রিক টন গম নিয়ে MV LOWLANDS PATRASCHE  জাহাজটি চট্টগ্রাম বন্দরের  বহি:নোঙরে পৌঁছেছে।

শুক্রবার (৫ নভেম্বর) খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বাংলাদেশ ইতোমধ্যে সরকার  টু সরকার (G to G) ভিত্তিতে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি কার্যক্রম শুরু করছে। এই চুক্তির আওতায় মোট ৪ লাখ ৪০ হাজার মেট্রিক টন গম আমদানি করা হবে, যার প্রথম চালানে  ৫৬ হাজার ৯৫৯ মেট্রিক টন গম গত ২৫ অক্টোবর ২০২৫ তারিখে,  দ্বিতীয় চালানে ৬০ হাজার ৮০২ মেট্রিক টন গম ০৩ নভেম্বর ২০২৫ তারিখে এবং তৃতীয় চালানে ৬০ হাজার ৮৭৫ মেট্রিক টন গম ১৫ নভেম্বর ২০২৫ দেশে পৌঁছেছে। এটি আমদানিকৃত গমের চতুর্থ  চালান।

চুক্তি মোতাবেক ৪ লাখ ৪০ হাজার মেট্রিক টন গমের মধ্যে আমেরিকা থেকে চারটি চালানে মোট ২ লাখ ৩৯ হাজার ৫৮৬ মেট্রিক টন গম দেশে পৌঁছেছে।

জাহাজে রক্ষিত গমের নমুনা পরীক্ষার কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। গমের নমুনা পরীক্ষা শেষে দ্রুত গম খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়। 

আরও পড়ুন