EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

গাবতলী টার্মিনাল ধূমপানমুক্তে কঠোর আইন চায় পরিবহন মালিক-শ্রমিক নেতারা

‘কোনো গাড়ির স্টাফ ধূমপান করলে ব্যবস্থা নেওয়া হবে। টার্মিনালের ভেতরেও যাত্রীদের ধূমপান করতে দেওয়া হবে না।’

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ০৬:৪৬ পিএম

গাবতলী টার্মিনাল ধূমপানমুক্তে কঠোর আইন চায় পরিবহন মালিক-শ্রমিক নেতারা

ছবি: সংগৃহীত

অ অ

গণপরিবহন ও পাবলিক প্লেসকে শতভাগ ধূমপানমুক্ত করতে শক্তিশালী আইন প্রয়োগ ও সচেতনতা বৃদ্ধির দাবি জানিয়েছেন পরিবহন মালিক-শ্রমিক নেতারা।

গাবতলী বাস টার্মিনালকে তামাকমুক্ত মডেল টার্মিনালে রূপান্তরের লক্ষ্যে রবিবার (৩০ নভেম্বর) সকালে গাবতলী টার্মিনাল চত্বরে ডাস, বাটা এবং বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হানিফ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী হাজী মো. হানিফ বলেন, ‘কোনো গাড়ির স্টাফ ধূমপান করলে ব্যবস্থা নেওয়া হবে। টার্মিনালের ভেতরেও যাত্রীদের ধূমপান করতে দেওয়া হবে না।’


তিনি টার্মিনালের ভেতরে সিগারেট বিক্রি বন্ধে সমন্বিত উদ্যোগের আহ্বান জানান।

বক্তারা বলেন, বিদ্যমান তামাক নিয়ন্ত্রণ আইন আরও শক্তিশালী ও কার্যকরভাবে বাস্তবায়ন করতে পারলেই পরিবহন ও জনসমাগমস্থল ধূমপানমুক্ত রাখা সম্ভব। তারা প্রতিটি পরিবহনে ধূমপান নিষিদ্ধ সাইনেজ টানানো, শ্রমিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং টার্মিনাল এলাকায় সিগারেটের দোকান নিয়ন্ত্রণের দাবি জানান।

কর্মসূচিতে পরিবহন মালিক, শ্রমিক ইউনিয়ন প্রতিনিধি ও নাগরিক সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন