EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

রংপুরে বাউল আবুল সরকারের ফাঁসির দাবিতে বিক্ষোভ

‘দায়ীদের আইনের আওতায় আনা এবং শান্তি-সম্প্রীতি বজায় রাখতে প্রশাসনের কঠোর ভূমিকার ওপর জোর দেন’

ডেইলি সান রিপোর্ট, রংপুর

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫, ০৫:৩৪ পিএম

রংপুরে বাউল আবুল সরকারের ফাঁসির দাবিতে বিক্ষোভ

ছবি: সংগৃহীত

অ অ

বাউল শিল্পী আবুল সরকারকে ঘিরে বিতর্কের পর রংপুরের আটটি উপজেলায় আজ জুমার নামাজের পর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসব কর্মসূচিতে অংশগ্রহণকারীরা তার ফাঁসিসহ কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

 শুক্রবার (২৮ নভেম্বর) পীরগাছা উপজেলায় শাপলা চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পীরগাছা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন পীরগাছা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি রফিকুল ইসলাম, হাফেজ মাওলানা আবু সুফিয়ান, হাফেজ মাওলানা মুফতি ইউসুফ, হাফেজ মাওলানা মুফতি আশরাফুল ইসলাম, হাফেজ আবদুর রহিম, হাফেজ আরিয়াবিল্লাহ ও হাফেজ শহিদুল ইসলাম প্রমুখ।

বক্তারা সংশ্লিষ্ট ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত, দায়ীদের আইনের আওতায় আনা এবং শান্তি-সম্প্রীতি বজায় রাখতে প্রশাসনের কঠোর ভূমিকার ওপর জোর দেন।

আরও পড়ুন